1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গাজীপুরে সরকারী নির্দেশনা অমান্য করায় স্কুল মালিক কে কারাদণ্ড! তিন জনের জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১২৩৭ জন সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ

গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা এবং ক্লাস নেওয়ার অভিযোগে এক স্কুলের মালিক কে কারাদণ্ড ও তিন স্কুলের শিক্ষক কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ওই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাবেয়া পারভেজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোনবাড়ির জরুন এলাকায় ‘জরুন ন্যাশনাল স্কুল’ এর ক্লাস ফাইভ ও ক্লাস এইটের ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়া যায়।

সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুলের মালিক শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া, একই অপরাধে কোনাবাড়ির হরিনাচালা এলাকার অরবিট এ- কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা এবং অক্সফোর্ড মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION