1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে আক্রান্ত সেবিকার পরিবারের ৪ সদস্যের করোনা শনাক্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১২০৮ জন সংবাদটি পড়েছেন।

 

অনলাইন ডেস্কঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকা করোনাভাইরাসে আক্রান্তের পর তার দুই শিশু সন্তানসহ পরিবারের চারজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সোমবার রাতে শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে দায়িত্ব পালন করেন ওই সিনিয়র নার্স। গত ৪ মে নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। এদিকে পরিবারের বাকি চার সদস্যের নমুনা সংগ্রহ করে সোমবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে সন্ধ্যায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।

শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন বলেন, আক্রান্ত নার্স হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন আক্রান্ত তার পরিবারের সদস্যরা হলেন, ওই সেবিকার আড়াই বছরের ছেলে, পাঁচ বছরের মেয়ে, ৫০ বছর বয়সী শাশুড়ি ও ৬০ বছর বয়সী শ্বশুর। এছাড়া তার স্বামী ঢাকায় থাকে বলে তার পরীক্ষা করা হয়নি। আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানান হাসপাতাল পরিচালক।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শেবাচিমের স্টাফ নার্সের পরিবারের ৪ সদস্যসহ সোমবার জেলায় মোট ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫৬ জন করেনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত মোট ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই আক্রান্ত ৫ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাসস্থান লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান, যাতায়াত ও সংস্পর্শে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION