1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাকেরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১০১৭ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকার মাসুদ মৃধার স্ব-মিলের পাশ থেকে রোববার রাত ৮ টায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বাকেরগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকার মাসুদ মৃধার স্ব-মিলের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশটি দেখে চিনতে না পেরে পুলিশে খবর দিলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, ওসি তদন্ত নকিব আকরাম, এসআই আবদুল্লাহ আল মামুন, এসআই তরুন, এএসআই সোহেল রানা ও এএসআই সজল লাশটি উদ্ধার করে। বৃদ্ধের গায়ে ফুল হাতা সাদা শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION