1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনা বিজয়ী পুলিশ যোদ্ধাদের তৃতীয়বারের মতো সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৯৯৩ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন,তোমরা যারা করোনা যুদ্ধে বিজয়ী হয়ে এসেছ, তাদের কাছে আমার আহবান থাকবে করোনা কালীন সময়ে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সবার সাথে শেয়ার করবে। করোনা যুদ্ধে যারা বিজয়ী হয়েছে, তাদের দেহে এন্টিবডি তৈরি হয়েছে। তারা তাদের রক্তের প্লাজমা দিয়ে অন্যকে বাঁচানোর জন্য সর্বদা মানব সেবায় এগিয়ে আসবে।

সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর ড্রিল সেড এ করোনা বিজয়ী ৭৪ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে তৃতীয়বারের মতো সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন,মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে আমরা আমাদের সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে নিয়েছি ।এ সময় তিনি পুলিশকে আরও শৃঙ্খলার সাথে দুর্নীতি মুক্ত মানবিক হয়ে কাজে যোগদানের আহবান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিএমপি কমিশনার,মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) করোনা যুদ্ধে বিজয়ী অফিসার ইনচার্জ বিএমপি বন্দর থানা মোঃ আনোয়ার হোসেন তালুকদার সহ বিজয়ী পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে,করোনা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সহকারী পুলিশ কমিশনার ফোর্স এন্ড ট্রাফিক বিএমপি মোঃ মাসুদ রানা’র সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার, প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার ,বিভাগীয় প্রধান ডাঃ জগদীশ মিস্ত্রি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION