1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আনসার বাহিনীতে ১৬১ জন করোনা আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১১৪২ জন সংবাদটি পড়েছেন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ১৬১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভয়ঙ্কর ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন এক আনসার সদস্য। তার নাম আব্দুল মজিদ। আইডি নম্বর-১৩১৮৯ (বগুড়া)।

তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন জানিয়ে সংশ্লিষ্ট সূত্র বলেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ মে দুপুরে তিনি মারা যান।

আনসার বাহিনী সূত্রে আরো জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৪ জন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এ যাবৎ আনসার বাহিনীতে করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন মোট ১১ জন।

প্রসঙ্গত, আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION