1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ডাঃ আশরাফুল ইসলাম সুমনের সহকারী সার্জন হিসেবে ভোলা সদর হাসপাতালে যোগদান

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৫০৯ জন সংবাদটি পড়েছেন।

ভোলা প্রতিনিধি:

 

ভোলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ডাক্তার মো.আশরাফুল ইসলাম সুমন ভোলা সদর হাসপাতালে যোগদান করেছেন।

মঙ্গলবার(১২ মে) দুপুর ১২ টায় ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাছে যোগদান করেন।

ডা. মো.আশরাফুল ইসলাম সুমন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা। চরফ্যাশন পৌর ৯নং ওয়াডের্র আজাহার মুন্সি বাড়ি দাদা বাড়ি । পিতা মো.আবুল কালাম আজাদ অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাতা মমতাজ বেগম একই ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সুমন পরিবারের ৪ ভাই বোনের মধ্যে কনিষ্ঠ ছেলে। ছাত্র জীবন থেকে সে খুব মেধাবী ছিলেন। বড় ভাই মো. মাইনুল ইসলাম রিটু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী হিসেবে এওয়াজপুর ইউনিয়নে কর্মরত আছেন।

পিতা মো.আবুল কালাম আজাদ ও মাতা মমতাজ বেগম ছেলের এই সাফল্যে অনেক আনন্দিত, তাই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে ছেলের সুখ,শান্তি ও দীর্ঘাঘু কামনা করেন।

ডা. সুমন শশীভূষণ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেনী,শশীভূষন মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি ও চরফ্যাশন সরকারী কলেজ হতে এইচএসসি এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। সর্ব শেষ গত ৩৯ তম বিসিএস পরীক্ষায় সহকারী মেডিকেল সার্জন হিসেবে উত্তীর্ণ হওয়ায় ভোলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সে এফসিপিএস(মেডিসিন) বিভাগে অধ্যায়নরত।

এছাড়া ডা. সুমন গত তিন বছর লালমোহন উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে মেডিকেল অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

ভোলার চরফ্যাশন উপজেলার সন্তান হিসেবে তিনি নিজ জেলায় নিয়োগ পেয়ে খুশি। দেশের এই ক্রান্তিকালে নিজ জেলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এই প্রত্যাশা জেলাবাসাীর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION