1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

অ্যাটর্নি জেনারেলের অবস্থার অবনতি, আইসিউতে ভর্তি

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫৪ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার সকালে উনাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জানান, তার শারীরিক অবস্থা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত ভালোই ছিল। কিন্তু শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।

তিনি আরও জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জ্বর শুরু হয়। এ সময় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে ওই দিনই অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজেটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION