1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭৩ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: সবার আন্তরিক চেষ্টায় দেশে করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আমি কাউকে বাদ দিতে পারবো না। সে জন্য হয়তো আমরা এটা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সামনে শীত, আরেকটু হয়তো খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুত থাকতে হবে।

সকালে (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভার্চুয়াল আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের অনুদান গ্রহণের কার্যক্রম। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্যসচিবের হাতে ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক তুলে দেন দেশের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস- বিএবি’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৬৫ কোটি ৬০ লাখ টাকার চেক দেয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। এসময় ব্যাংক যেন ভালোভাবে চলে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি, এতে ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষের চাকরি হয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হয়েছে। সেখানে ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION