1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল মোবাইল কোর্ট অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৯৩৮ জন সংবাদটি পড়েছেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাজার রোড, সদর রোডর কয়েকটি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। অভিযান পরিচালনাকালে বাজার রোডের আনন্দ মশলা হাউজ ও ন্যাশনাল মশলা হাউজ নামক ০২ টি দোকানে মোড়ক, লেভেল ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন পণ্য বিক্রির অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০ টাকা করে ২০,০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এ সময় বিএসটিআই বরিশালের ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী আইন না মেনে ব্যবসা পরিচালনা করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বাজার রোডে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ০২ টি প্রতিষ্ঠানে অর্থদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION