1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বিএমপি পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিম আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৯৮৬ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম আর নেই।আজ সোমবার (৯ নভেম্বর)ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরো জানা গেছে, বিএমপি’র ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আনিসুল করিম বিগত কয়েকদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করছিলেন। গত রোববার (৮ অক্টোবর) তিনি ১০ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তাঁর পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় গমন করেন। পরবর্তীতে সোমবার তিনি প্রথমে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে রাজধানী ঢাকার আদাবর এলাকার মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হলে উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত আনিসুল করিম ঢাকার গাজীপুর জেলার সদর থানাধীন বরুদা মুসলিমাবাদ রোড এলাকার বাসিন্দা মোঃ ফাইজউদ্দিন আহমেদের পুত্র।

এদিকে বিএমপি পুলিশের সৎ ও চৌকস এ কর্মকর্তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান,উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার সহ বিএমপির পরিবারবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION