1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল বিসিকে “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন” কোর্স অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৯২৮ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)(BSCIC=Bangladesh Small and Cottage industries Corporation) বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকায় ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের আয়োজন করেছে বিসিক বরিশাল। তরুন উদ্যোক্তাদের নিয়ে গত ৮ নভেম্বর পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ।

বৃহস্পতিবার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক (খুলনা ও বরিশাল) কাজী মাহবুব রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিসিকের উপ মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ। হিসাবরক্ষন কর্মকর্তা এইচ এম ফাইজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিসিকের শিল্প নগরী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সম্প্রসারন কর্মকর্তা মোঃ আসিফুল ইসলাম রাজু এবং জেআইবি এগ্রো ফুড ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক ইব্রাহিম খান।

 

এসময় বিসিকের আঞ্চলিক পরিচালক (খুলনা ও বরিশাল) কাজী মাহবুব রশিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ উদ্যোক্তার বিকল্প নেই। নতুন উদ্যোক্তাদের শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিসিক। দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য নিরলস কাজ করে যাচ্ছে বিসিক।

বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ বলেন ভিশন ‘৪১ বাস্তবায়ন করতে হলে শিল্পের কোন বিকল্প নাই। শিল্পের মাধ্যমেই দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত হতে পারে। তাই নতুন উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে বরিশাল বিসিক।

অনুষ্ঠানে জেআইবি এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সৌজন্যে উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক ইব্রাহিম খান।

সবশেষে শিক্ষার্থী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION