1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১১৫৫ জন সংবাদটি পড়েছেন।

এডিটর ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় মোল্লা বাড়ীর বাসিন্দা। এ নিয়ে সিদ্ধিরগঞ্জের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।

সিদ্ধিরগঞ্জ থানা ও আক্রান্তদের পরিবারের দেয়া তথ্য মতে, তাদের পরিবারের এক সদস্য কয়েকদিন আগে মারা যান। মৃত্যুর একদিন পর ওই ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনার পরীক্ষা করায়। বুধবার তাদের সবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে তাদের পরিবারের ৮ জনের করোনা শনাক্ত হয়।

জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫ ও একজনের ৩৮ বছর। তবে বর্তমানে তাদের সবাই সুস্থ আছেন বলে জানান আক্রন্তদের পরিবারের এক সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্তদের সবাই বর্তমানে সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি। একইসাথে বাইরে থেকেও কাউকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION