1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

মার্চে হতে পারে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৯৫০ জন সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪২তম (বিশেষ) বিসিএস এবং ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪২তম বিসিএসে চিকিৎসক ও ৪৩তম বিসিএসে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাবেন ২০০০ জন। ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪ জন নিয়োগ পাবেন। একসঙ্গে গত সোমবার রাতে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

অনলাইনের ৪৩তম বিসিএসের আবেদন ৩০ ডিসেম্বরে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও সাংবাদমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION