1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল-ঝালকাঠিসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১৩৪১ জন সংবাদটি পড়েছেন।

মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল ১০টা থেকে এ রুটে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটের সাধারণ মানুষ।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী অভিযোগ করে বলেন, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার মাহেন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও সুযোগ পেলেই এ গাড়িগুলো ঝালকাঠিতে চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকেরা তাকে মারধর করে। এর প্রতিবাদস্বরুপ ঝালকাঠি বাসটার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব রুটের হাজারো যাত্রী। যাত্রীরা অভিযোগ করে বলেন, বাস বন্ধ থাকায় ছোট গাড়িতে উঠে গন্তব্যে যেতে চাইলেও বাস শ্রমিকরা তাতে বাধা দিচ্ছেন। এতে হতাশ হয়ে অনেকেই জরুরি কাজেও গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

বরিশাল টু পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন জানান, আকস্মিক বাস বন্ধ করে দেওয়ায় ভোগান্তির বিষয়টি ঝালকাঠি জেলা পুলিশ সুপারসহ সেখানকার মালিকদের অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION