1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১৬১৭ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, দেশের আইন শৃংখলাকে ঠিক রেখে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানাকে বিট পুলিশিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে। সুতরাং বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। যে উদ্দেশ্যে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে।

বুধবার(০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল এয়ারপোর্ট থানা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে। বিট অফিসাররা নিজ নিজ বিটের সাধারন জনগনের সাথে মিশে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করুন।প্রত্যেককে সাথে নিয়ে সমান ভাবে গুরুত্ব নিয়ে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION