1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে ধর্ষন মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৪৬৮ জন সংবাদটি পড়েছেন।

ব‌রিশা‌লে আট বছ‌রের শিশু‌কে অপহর‌ণের পর ধর্ষণ ক‌রে হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওর‌ফে কালু‌র উপস্থিতিতি ব‌রিশা‌লের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা ক‌রেন।

রায়ে স্কুলছাত্রী সীমা‌কে ধর্ষ‌ণের অপরা‌ধে আসামিকে মৃত্যুদণ্ড, অপহর‌ণের ঘটনায় যাবজ্জীবন এবং লাশ গু‌মের ঘটনায় ৭ বছ‌রের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পাশাপাশি সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ‌কে আসামির সম্পদ বা‌জেয়াপ্ত ক‌রে দেড় লাখ টাকা ভিক‌টি‌মের প‌রিবার‌কে দেওয়ার নি‌র্দেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে কালু‌ নগরের এয়া‌রপোর্ট থানাধীন কা‌শিপুরের গনপাড়া এলাকার মৃত ওয়াহাব খা‌নের ছে‌লে।

উল্লেখ্য, ২০১৮ সা‌লের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সীমা আক্তার প্র‌তি‌দি‌নের মতো বিদ্যাল‌য়ে যায়। বিদ্যাল‌য়ের শৌচাগার বন্ধ হওয়ায় সে পার্শ্ববর্তী কালুর বা‌ড়িতে যায়। এসময় কালু ওই শিশু‌কে অপহরণ ক‌রে ধর্ষণ ক‌রে এবং হত্যার পর লাশ বস্তাব‌ন্দি ক‌রে একই এলাকার হা‌লিম মাস্টারের বা‌ড়ির গোরস্থা‌নে ফে‌লে রাখে। ঘটনার দুইদিন পর ১৩ মার্চ ওই গোরস্থান থে‌কে লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। এই ঘটনায় নিহ‌তের মা মাহামুদা বেগম বাদী হ‌য়ে কালুর বিরুদ্ধে এয়ার‌পোর্ট থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

২০১৮ সা‌লের ৩০ সে‌প্টেম্বর এয়ার‌পোর্ট থানার ইন্স‌পেক্টর আব্দুর রহমান মুকুল আদাল‌তে চার্জশিট দাখিল ক‌রেন। ১০ জ‌নের সাক্ষ্যগ্রহণ শে‌ষে এই রায় ঘোষণা করল আদালত।

উন্নয়ন সংস্থা আভা‌ষের আইনজীবী মোখ‌লেছুর রহমান বাচ্চু বলেন, বাদীর পক্ষ হ‌য়ে আমরা এই মামলায় আইনি সহায়তা ক‌রে‌ছি। আমরা এই রা‌য়ে সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION