1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

সঠিক নিয়মে মাস্ক ব্যাবহারের বিকল্প নেই: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ১১৬৫ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। বাংলাদেশেও এর প্রকোপ দেখা দিয়েছে। যে কোন মূল্যে সফল ভাবে আমাদের এ করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে হবে। আর এ জন্য সঠিক নিয়মে মাস্ক ব্যাবহারের বিকল্প নেই। দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার করুন। অকারনে বাইরে ঘোরাঘুরি না করে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত করুন। বর্তমানে মাস্কের অপর নাম জীবন। করোনা প্রতিরোধে আমাদেরকে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) উত্তর কাউনিয়া হাউজিং শের-ই- বাংলা নগর হযরত বেলাল ইবনে রাবাহ (রাঃ) জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসুল্লীদের মাঝে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সমাজে সকল প্রকার অপরাধের উৎস হচ্ছে মাদক।মাদক একটি পরিবার, দেশ ও জাতিকে ধ্বংসের দিকে ধাবিত করে। আমাদের যুব সমাজকে ধ্বংসের লক্ষ্যে একটি কুচক্রী মহল সু কৌশলে দেশে ইয়াবা, ফেন্সিডিল ও হিরোইন ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং মাদকের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।এলাকার মাদক সেবী ও মাদক ব্যাবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন, পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং সেবা চালু হয়েছে। আপনাদের এলাকার যে কোন সমস্যার বিষয়ে বিট অফিসারকে জানাবেন। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ নির্ভেজাল সেবা দেয়ার লক্ষ্যে জনতার পুলিশ হতে কাজ করছে।

উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন এলাকায় মোট ৯৬৭ টি মসজিদ রয়েছে। এর মধ্যে কাউনিয়া থানা এলাকায় ২১৭ টি ও এয়ারপোর্ট থানা এলাকায় ২৫৫ টি সহ বরিশাল মেট্রোপলিটন এলাকার উত্তর বিভাগে মোট ৪৭২ টি মসজিদ আছে। মেট্রোপলিটন এলাকার সকল মসজিদে মুসুল্লীদের মাঝে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION