1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশালে আগুনে পুড়লো শেষ আশ্রয়স্থল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৯৪৩ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে তামান্না আক্তারের বসতঘর।সোমবার বেলা ৩টার দিকে আকস্মিক ভাবে এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দুপুরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘর।

এদিকে একমাত্র আশ্রয়স্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তামান্না আক্তার। তিনি জানান, আগুনে পুরো ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ীতে ঘর তোলার জন্য জমানো নগদ অর্থও পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে গেল।

এদিকে আগুনে ক্ষয়-ক্ষতি এবং সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION