1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

চট্টগ্রামে হেভিওয়েটদের ভোট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৯৪৩ জন সংবাদটি পড়েছেন।

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বাবা মায়ের কবর জেয়ারত এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মা শায়েস্তা খানমকে সালামের পর ভোট কেন্দ্রে যাবেন। বুধবার হেভিওয়েট এ দুই প্রার্থী ভোটাধিকার প্রয়োগের পর নগরীর বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন।

ভোটের দিনের পরিকল্পনা নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ভোটের দিন সকালে মাকে সালাম করে দিনের কার্যক্রম শুরু করবো। এরপর ভোটের সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেব। এর মাঝে নগরীর চকবাজার এলাকার বিএড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবো। ওই কেন্দ্রে কিছু সময় অতিবাহিত করার পর অন্যান্য কেন্দ্র পরিদর্শন করবো। মূলত ভোটের দিন পুরোটাই নির্বাচনী কার্যক্রম মনিটরিং করবো।’

মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ঘনিষ্টজন ও সাবেক ছাত্রনেতা মো. ইলিয়াছ উদ্দিন বলেন, বাবা-মা’র কবর জেয়ারতের পর এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন রেজাউল করিম। কেন্দ্রে কিছু সময় ব্যয় করার পর নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলসহ ৭ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। বুধবার ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে মেয়র পদে সবকটিতে এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭৩৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION