1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকারকে সমুন্নত রেখে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৮০১ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকারকে সমুন্নত রেখে সমাজের আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা।জনগনের কাংক্ষিত চাহিদা পূরন করতে পুলিশ বদ্ধপরিকর।প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার জনগনের সবচেয়ে আপন ও ঘনিষ্ঠজন হবেন।যাতে করে বিট এলাকার জনগন তাদের যে কোন সমস্যার কথা বিট অফিসারকে নির্দ্বিধায় জানাতে পারেন।মনে রাখতে হবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশের জনগনের পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত কাউনিয়া থানার বিট অফিসারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে আমরা মুজিব বর্ষে আছি।এ সময়ে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন দেশের স্বপ্নের পুলিশ হতে যা যা করনীয় তা সব করতে হবে।আমরা জনতার পুলিশ হতে চাই।তাই জনগনের কথা শুনতে হবে,তাদের সাথে মিশতে হবে।অকারনে কোন মামলা পেন্ডিং রাখা যাবেনা।যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে।সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সত্যিকারার্থে জনগনের সেবক হতে কাজ করছে পুলিশ।কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগনের পুলিশ হতে কাজ করছি। প্রত্যক এলাকার বিট অফিসারকে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করতে হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবেনা, সত্যিকারার্থে জনগনের সেবা দিয়ে প্রমান করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে।সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজেদেরকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।আমরা কাউনিয়া এলাকাকে ইভটিজিং,মাদক ও সন্ত্রাসী মুক্ত থানা গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ লোকমান হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ ছগির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION