1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন করেছেন ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার

  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৭৩১ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি: 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারনকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করে তুলতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে রিকসা চালক,যাত্রী,শ্রমিক, পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

বুধবার(২৭জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় মাস্ক বিতরন করা হয়।

এ সময় তিনি বলেন,আমাদেরকে কথায় নয় কাজে বড় হতে হবে,অর্থে নয় মানবিকতায় বড় হতে হবে।বিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী,শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও জনসচেতনতামূলক ব্যাপক প্রচার, প্রচারনা চালিয়েছি এবং বর্তমানেও এ সব প্রচারনা চলমান আছে।সুতরাং আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন। বরিশাল নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজ ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিএমপির সুযোগ্য কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন,ইতিমধ্যেই নগরীতে চলাচলকারী থ্রী হুইলার, অটোরিক্সা ও মাহিন্দ্রার চালকের ডান পাশে যাতে কোন যাত্রী বসতে না পারে সে জন্য দুটি করে রড লাগিয়ে দেয়া হয়েছে।এতে চালক স্বাচ্ছন্দে গাড়ী চালাতে পারবেন এবং সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে যে কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী বন্ধ করতে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে।এছাড়াও গন পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।গনপরিবহনে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখত কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট সোহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION