1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ব‌রিশাল বোর্ডে এইচএস‌সি‌তে জি‌পিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধিঃ 

করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো আজ।
এবার সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক শিক্ষাবা‌র্ডে এইচএস‌সি পরীক্ষার ফলাফ‌লে পা‌সের হার শতভাগ। এ বোর্ডে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন।

শ‌নিবার (৩০ জানুয়ারি) বেলা পৌ‌নে ১১টায় ব‌রিশাল শিক্ষা বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবা‌দিক‌দের হা‌তে পরীক্ষার ফলাফল তু‌লে দেন। প্রাপ্ত ফলাফ‌লে দেখা গে‌ছে পরীক্ষায় অংশগ্রহ‌ণের জন্য আ‌বেদন ক‌রেছি‌লো ৬৮ হাজার ৯২০ জন। এর ম‌ধ্যে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জি‌পিএ-৫ ছি‌লো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সা‌লে ৬৭০ জন। গতবারের থে‌কে এবারে জি‌পিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বে‌শি।

এছাড়া জিপিএ ৫ পাওয়া বাকি বোর্ডগুলোর শিক্ষার্থী: ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে নয় হাজার ৩৬৪ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, সিলেট বোর্ডে চার হাজার ২৪২ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন ও ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন।

শেষ অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION