1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

স্বপ্নকথা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১০৮৮ জন সংবাদটি পড়েছেন।

মাসুম বিল্লাহ সালিমঃ

স্বপ্ন ভাঙ্গার কষ্ট কেমন? বারবার স্বপ্ন ভঙ্গ হয়। বারবার উপলব্ধি করি তবুও প্রশ্নটা থেকেই যায়, আসলে স্বপ্নভঙ্গ হলে কী হয়?

অনেকদিনের চিন্তা-চেতনা আর হঠাৎ কিছু দেখে অন্তরে একটা স্বপ্নের বীজ তৈরী হয়। স্বপ্ন পূরণের মাধ্যমগুলো যত সহজলভ্য হয়, স্বপ্নও তত শাখা গজায়। পেখম মেলে। একটা সময় উড়তে শেখে। অন্তরের আকাশে উড়াল দিয়ে বারবার ভেদ করে বাইরে চলে আসতে চায়। মনে হয় যেনো এই পূরণ হলো! আর অল্প একটু পথ। এই পথের শেষ মাথায়ই হয়তো পূরণ হবে সব। কিন্তু…

কিন্তু হয়না। হাজার মাইল পার হবার পরও মনে হয় যেনো এই শুরু হলো পথযাত্রা। কিছু স্বপ্ন আগেই আকাশ থেকে নক্ষত্র ঝরে পড়ার মতো করে ঝরে পড়ে। আর কিছু থেকে যায়। ধীরে ধীরে একটা সময় পরিণত হয়ে যায় স্বপ্ন। তখনও থেকে যায় আরো প্রশ্ন। আমি এ স্বপ্ন পূরণ হতে আর কতটা ধৈর্য্য অবলম্বন করতে হবে! আমি স্বাপ্নিক হয়ে কি তা ভোগ করে যেতে পারবো! কিংবা কোন কিছু কি অন্তরায় আছে এর মাঝে? এভাবে ভাবতে ভাবতে হয়তো অনেক সময় চলে যায়।

এবার আসে পূরণের পালা। অনেক ক্ষেত্রে কাছের মানুষগুলোই বাধা হয়ে দাঁড়ায়। কখনো অবস্থা প্রতিকূল হয়ে স্বপ্নভঙ্গ হয়। আবার কখনোও স্বপ্ন দেখাটাকেই নিজের দুর্ভাগ্য বলে মনে হয়।
স্বপ্ন যেটা পূরণ হলো, তা নিয়ে কারো চিন্তা হবার কথাও না । তবে যেটা পূর্ণ হলো না, সেটাকেই স্বপ্নভঙ্গ বলে। এর যে ব্যথা-বেদনা তা ভুক্তিভোগী ছাড়া কেউই বলতে পারবে না । পারার কথাও না। আসলে যে ভালো বাসতে পারে নি, সে ভালো বাসার মূল্য বোঝে না। এভাবে যে স্বপ্ন দেখেনি, সে স্বপ্ন দেখার মূল্য বোঝেনা। যে যার মূল্য বোঝে না, তার কাছে তা অর্থহীন। স্বপ্নভঙ্গের বিষয়টাও ঠিক সেরকম। স্বপ্নের অবস্থানে হৃদয়ের কোণে এক স্বপ্নিল জগত তৈরী হয়। হরিদ্রাভ আভা তাতে সদা প্রস্ফুটিত থাকে। শ্যামলিমায় সদা থাকে উর্বর। স্বপ্নভঙ্গে সেখানটা পুড়ে কালো হয়ে যায়। উর্বরতা শুষ্কতায় রূপ নেয়। আর পরাজিত-বিধ্বস্ত এলাকা যেমন মুখ থুবড়ে পড়ে থাকে, ঠিক তেমন মুখ থুবড়ে পড়া অবস্থা হৃদয়কোণেও সৃষ্টি হয়।

তাই স্বপ্ন দেখার মর্ম বুঝেই স্বপ্ন দেখা। স্বপ্ন ভাঙার পূর্ব প্রস্তুতি নিয়েই স্বপ্নদেশের বিচরণ করা।
স্বল্প এই জীবনে আমাদের দেখা স্বপ্নগুলো আসলে অনেক বড় বড়। এই স্বপ্নের ভিড়ে আমরা কখনো কখনো নিজের অবস্থান পর্যন্ত ভুলে যাই। এর বিপরীতে যদি স্বপ্ন দেখার সাথে সাথে স্বপ্নদ্রষ্টার সম্পর্ক স্বপ্নের সৃষ্টিকর্তার সাথে হয়ে যায়, তাহলে সে স্বপ্ন আরো উচ্চতায় পৌঁছে। পরিণামে সর্বোচ্চ ফলাফল আখেরাতে পায়। তাই সর্বাবস্থায় মহান রবের দিকে রুজু হতে হবে। হাজারো স্বপ্নের ভিড়ে নিজেকে খুঁজে নিতে হবে। অল্পে তুষ্ট হতে হবে। স্বপ্নভঙ্গ ও বিপদে-আপদে প্রভুর সকাশে নিজেকে নিবেদন করে আশ্রয় চাইতে হবে।
আল্লাহ আমাদের তাওফীক দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION