1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯২৪ জন সংবাদটি পড়েছেন।
sdr

বরিশাল প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের স্থগিত সব লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রজমোহন কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় কলেজের সামনের সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, দেশে সবকিছু খোলা রয়েছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতে তারা শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছেন।

অনার্স এবং মাস্টার্স পরীক্ষা শেষ না হওয়ায় তারা বিসিএস-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির আবেদন করতে পারছেন না। এতে তাদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই অ‌বিল‌ম্বে আমা‌দের বা‌কি পরীক্ষাগু‌লো নেওয়া হোক। আর তা না হ‌লে আমা‌দের আ‌ন্দোলন চল‌বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা আবার চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতে সমস্যা কোথায়?

এসময় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিএম কলেজের সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ উপস্থিত থাকলেও অবরোধকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারেনি।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, শিক্ষার্থীদের আন্দোলন এবং সড়ক অবরোধের বিষয়টি কলেজ প্রশাসন-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিচ্ছৃঙ্খলা করতে না পারে এবং জনদুর্ভোগ যাতে কম হয় সে লক্ষ্যে সতর্ক রয়েছেন তারা।

দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলে আগামী শনিবার সকাল ১০ টা পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানান, সার্বিক পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION