1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

এক ডোজের নতুন করোনা টিকা

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪৮ জন সংবাদটি পড়েছেন।

স্বাস্থ্য ডেস্ক:

গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে এফডিএ গঠিত ২২ সদস্যের কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের করোনা টিকাকে কার্যকর ও নিরাপদ উল্লেখ করে তা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল।

ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা, সাধারণ ফ্রিজে রাখলেই চলে।

নিজেদের টিকার পরীক্ষার ভিত্তিতে জনসন অ্যান্ড জনসনের দাবি- আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এটি করোনার খুব খারাপ ধরনকে মোকাবিলা করতে পারে। ২৪ ফেব্রুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রকাশ করা নথিতে বলা হয়, বিশ্ব জুড়ে ৪৪ হাজার মানুষের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকাটি কোভিড-১৯ এ মারাত্মক অসুস্থতা থেকে রক্ষায় ৬৬ শতাংশ কার্যকর। এছাড়া দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও টিকাটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

 

এফডিএ সে সময় জানিয়েছে, এই টিকাটি প্রয়োগের ২৮ দিন পর থেকে হাসপাতালে ভর্তি ঠেকাতে শতভাগ কার্যকর। এছাড়া টিকাটি গ্রহণকারীদের মধ্যে কারও মৃত্যুর ঘটনাও নেই। এছাড়া জনসন অ্যান্ড জনসন জানিয়েছে লক্ষণহীন সংক্রমণও কমিয়ে আনতে সক্ষম এই টিকা।

 

এফডিএ’র পরামর্শক কমিটির সদস্য ও ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা।

এ বছর বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাজ্য এরইমধ্যে এই ভ্যাকসিনের ৩ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এই ভ্যাকসিনে সাধারণ ঠান্ডার ভাইরাস প্রতিরোধক ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিরীহ করা হয়েছে, যাতে কোনও ক্ষতি না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION