1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮১৬ জন সংবাদটি পড়েছেন।

কারাবন্দি অবস্থায় লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদের মৃত্যু, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল এবং ঢাকায় চলমান আন্দোলনে ছাত্র-জনতার উপর পুলিশের নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলার সদস্য কাজল দাস এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সুশান্দ সুকুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাস, সদস্য নীলিমা জাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্তু মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমদাদুল্লা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কবি ও লেখক হেনরী স্বপন।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটির মত কালো আইনে গ্রেফতার করে কারাবন্দি অবস্থায় লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদ হত্যা এটাই প্রমান করে সরকার বিরোধী মতের প্রতি কতটা অসহিষ্ণু। ৫৩ বছর বয়সী ও শারীরিক ভাবে অসুস্থ লেখক মুশতাক আহমেদের পক্ষে তার আইনজীবী আগস্ট মাস থেকে ১০বার জামিন আবেদন করেও জামিন পাননি। অর্থাৎ রাষ্ট্র মোশতাক আহমেদকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বক্তারা মোশতাক হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। মানুষের বাকস্বাধীনতা হরণের জন্য প্রনীত ডিজিটাল সিকিউরিটি এক্টের মত কালো আইন বাতিলের জন্য বক্তারা দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, ঢাকায় চলমান আন্দোলনে ছাত্র-জনতার উপর পুলিশের নির্যাতন ও গ্রেফতার সরকারের ফ্যাসীবাদী চরিত্রেরই বহি:প্রকাশ। ঢাকায় মোশতাক হত্যার বিচার দাবির মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে পুলিশের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স ও অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৩৫ জন নেতাকর্মী আহত হন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান।

বক্তারা অবিলম্বে লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদকে এই রাষ্ট্রীয় হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং ডিজিটাল সিকিউরিটি এক্টের মত কালো আইন বিলুপ্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION