1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ফেরিতে উঠতে গিয়ে ব্রেকফেল করে পন্টুন থেকে নদীতে ট্রাক, চালক নিহত

  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৭০১ জন সংবাদটি পড়েছেন।

পাটুরিয়া প্রতিনিধি:

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ব্রেকফেল করে পন্টুন থেকে নদীতে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। এতে ট্রাকে থাকা হেলপার অক্ষতভাবে বেরিয়ে আসলেও নিহত হয়েছেন চালক মাসুদ পারভেজ রাজু (৩০)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে পাটুরিয়ার তিন নাম্বার ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মাসুদ সাতক্ষীরার কলারোয়া এলাকার বাসিন্দা। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে বলে পাটুরিয়া নৌ পুলিশ নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রবিবার রাত ১০টার দিকে যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে রাত দুইটার দিকে বিআইডব্লিউটিসির নিজস্ব রেকার দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকটি পাড়ে তোলা হয়েছে। এসময় ট্রাকের ভিতরে আটকে থাকা চালকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শিবালয়ের সাব-ফায়ার স্টেশন অফিস সুত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রাকের কেবিন থেকে হেলপার বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু চালক বেরোতে পারেননি। পরে ট্রাকের ভিতরে থাকা চালকের লাশ রাত দুইটার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতের লাশ পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাটুরিয়া নৌ- পুলিশের এসআই মো. লিটন জানান, নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION