1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের করোনা সনাক্ত; ঢাকায় প্রেরন

  • প্রকাশিত : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৭৮১ জন সংবাদটি পড়েছেন।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) করোনা যোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বাংলাদেশ পুলিশ হাসপাতালে প্রেরন করা হয়েছে।।

গত বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় অতিরিক্ত পুলিশ সুপারের শরীরে এ করোনা পজিটিভ সনাক্ত হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারী রবিবার তার শরীরে জ্বর অনুভব হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।

তিনি গত বছরের ৭ জুলাই ভোলা আসার পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কোভিড ১৯’র সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক ভাবে কাজ করেছিলেন। সম্প্রতি ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে মাঠে থেকে সাধারন মানুষের নিরাপত্তায় নিয়োজিত থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিয়ে ভোলাবাসীর হৃদয় জয়করে নেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মানুষের জন্য ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অপরাধ মুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি। এতে যে কোন বিপদই আসুক না কেন সব কিছুই আল্লাহর রহমতে মোকাবেলা করে যাবো। সকলের কাছে দোয়া কামনা করছি।

এদিকে মানবতার কল্যানে নিবেদিত সৎ আদর্শবান দেশপ্রেমিক এই পুলিশ অফিসারের করোনা মুক্তির জন্য দোয়া কামনা করেছেন ভোলার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION