1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

কোভিড-১৯ যোদ্ধাদের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে শাওমি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১১৩২ জন সংবাদটি পড়েছেন।

সীমিত পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হওয়ায় শাওমি করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দেশব্যাপী কাজ করা সম্মুখ যোদ্ধা তথা সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং মেডিকেল ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করছে।

শাওমি বিক্রয়োত্তর সেবার পাশাপাশি স্মার্টফোনের খুচরা যন্ত্রাংশে ছাড় দিচ্ছে। শাওমির অনুমোদিত সব গ্রাহক সেবা কেন্দ্রে চলতি মে মাসের শেষ পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

শাওমি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের কনজ্যুমার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান রেডকোয়ান্টা শাওমিকে বাংলাদেশে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বিক্রয়োত্তর সেবায় শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমির প্রতি আপনাদের অগাধ ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করে জাতিকে রক্ষা করতে যে সকল সম্মুখভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সুরক্ষিত রাখতে যে হিরোরা কাজ করছেন তাদের পাশে থেকে সহযোগিতা করার এটাই শ্রেষ্ঠ সময়।’

‘শাওমি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গর্বের যে, এই সময়ে বিক্রয়োত্তর সেবায় বাংলাদেশে সেরা ব্য্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। এটি অবশ্যই আমাদের লক্ষ্য পূরণে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়িয়ে আরও কাছাকাছি নিয়ে আসতে এবং শাওমির সঙ্গে গ্রাহকদের সংযোগ আরও বাড়াতে সহায়তা করেছে। সেবার মান অবশ্যই আমাদের কাছে সফলতার অন্যতম একটা স্তম্ভ এবং সারাদেশে বিক্রয়োত্তর এবং গ্রাহক সেবায় সর্বোত্তম উদ্ভাবনী ব্যবস্থাগুলো বাস্তাবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION