1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নির্বাচন ঋতুতে কাপছে কলমী ইউনিয়ন

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৭৯৪ জন সংবাদটি পড়েছেন।

শ্বাশত রিয়াদ

নির্বাচন খরার এই দেশে ৮নং চরকলমী ইউনিয়ন পরিষদের নির্বাচন বহু অস্বস্তির মাঝে এক পশলা স্বস্তি। ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের মতো পাঁচ বছর পর পর স্থানীয় সরকার নির্বাচনে আমেজে – উৎসবের যেন কমতি নেই।

চরফ্যাশনের চরকলমী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘীরে স্থানীয় বাজারগুলো ও পাড়া – মহল্লাগুলো নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম। চায়ের দোকানগুলো নির্বাচনী আড্ডায় প্রচার প্রচারণার কেন্দ্র।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নির্বাচনের মূল উৎসবে ঘাটতি হলেও মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের পদ- প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজে একটুও ঘাটতি নেই। নতুন উদ্যমে ও উদ্দীপনায় প্রচার প্রচারণায় ডিজিটালের ছোঁয়া লেগেছে। রেকর্ডিংয়ে প্রার্থীদের প্রচারের নতুনত্ব প্রকাশ পেয়েছে। ভোট পাগল এইদেশে ভোটারবিহীন নির্বাচনের আশংকা থাকলেও নির্বাচনের প্রতি বিশ্বাস ও আস্থা প্রার্থী ও কর্মী সমর্থকদের মূল ভরসা।

ইতোমধ্যে চেয়ারম্যান কাউসার আহমেদ মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  চরকলমীর চেয়ারম্যান নির্বাচন সাবলীল ও ন্যায় সঙ্গত। যোগ্য ও প্রজ্ঞার সমন্বয়ে দীর্ঘদিনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনি। তাছাড়া জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের আস্থা বিশ্বাস ও সততার প্রতিমূর্তি বর্তমান চেয়ারম্যান। তিনি নির্বাচিত হওয়া সত্ত্বেও সার্বিক নির্বাচন তিনি পর্যবেক্ষণ করছেন। নির্বাচন ব্যবস্থাকে কুলুষমুক্ত ও অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বই হচ্ছে।

সর্বোপরি নির্বাচনী এই আমেজ নির্বাচন পরবর্তী সময়েও যেন বজায় থাকে মানুষের কল্যাণে। স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালীকরণ অতীব জরুরি বলে স্থানীয় মানুষ মনে করছেন। কোন অপশক্তি ও সহিংস মনোভাব যেন এই নির্বাচনী ব্যবস্থাকে গ্রাস করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সতর্ক থাকতে হবে। ভোটের দিন হোক উৎসবের দিন। স্থানীয় সমস্যা সমাধানে আমাদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্বে থাকুক এই আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় শিক্ষিত শ্রেণী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION