1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৭১১ জন সংবাদটি পড়েছেন।

বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। গেলো ৭ জুলাই ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিলয়ের উত্তরার বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়। সোশ্যাল ওয়ার্ক ও লেখালেখিতেও যুক্ত আছেন তিনি। গত বছরের লকডাউনে তাদের পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। নিজের ফেসবুকে শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা।

নিলয় ও তাবাসসুমের বিয়ের অনুষ্ঠানে শ্যামল মাওলা, মাহা শিকদার, সালহা নাদিয়াসহ কাছের কিছু বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের মতো এমন সুখবর মাসখানেক গোপন রাখার কারণ সম্পর্কে নিলয় বলেন, ‘কঠোর বিধিনিষেধ, করোনার সংক্রমণ বেড়ে গেছে—এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাতে চাইনি। আমরা কিন্তু সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনে বিয়ের অনুষ্ঠান করেছি।’

নিলয় আরও জানান, ‘আমাদের জন্য দোয়া চাই, যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’

জানা যায়, নিলয়ের বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তবে বিয়ের অনুষ্ঠানের আগে সম্ভব হলে ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান নবদম্পতি।

‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০০৯ সালে শোবিজে পা রেখেছিলেন নিলয়। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। ‘বেইলী রোড’ তার অভিনীত প্রথম সিনেমা। এরপর চারটি সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা।

এর আগে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন নিলয়। ২০১৬ সালে শখের পুরান ঢাকার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। নিজের বনিবনা না হওয়ায় ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION