1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৪ অক্টোবর খুলছে ববি’র আবাসিক হল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১৮ জন সংবাদটি পড়েছেন।

করোনা মহামারীর কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও
আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। অছাত্র বা বহিরাগতরা হলে অবস্থান করতে পারবে না।

তিনি আরও বলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু হবে। যারা এখনো টিকা দেয়নি তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে প্রক্টর বলেন, ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION