1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

চলচ্চিত্র অভিনেত্রী শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৭০১ জন সংবাদটি পড়েছেন।

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার দুজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও তিনি জানিয়েছেন।

গতকাল সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, লাশটি টুকরা করে দুটি বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। নিহত শিমুর গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এর আগে শিমু নিখোঁজ হওয়ার বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে শিমু গত রোববার সকালে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন বলে স্বামী সাখাওয়াত আলী নোবেল ওই দিন রাতে কলাবাগান থানায় জিডি করেন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কলাবাগান থানার উপপরিদর্শক মো. বিপ্লব হাসান আজ মঙ্গলবার সকালে বলেন, শিমুর স্বামী রোববার দিবাগত রাতে জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার সকাল ১০টার দিকে শিমু কাউকে কিছু না জানিয়ে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলা কলাবাগান থানায় নাকি কেরানীগঞ্জে হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শিমুর বোন ফাতিমা নিশা বলেছেন, এখনো মামলা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বোনজামাই ও বোনজামাইয়ের এক বন্ধুর সঙ্গে কথা বলছে। এখনো হত্যার কারণ সম্পর্কে তারা কিছু বুঝতে পারছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION