1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অপরাধ প্রবণতা কমানোর জন্য লালমোহন থানাকে টহল গাড়ী প্রদান করলেন এমপি শাওন

  • প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত অনুদানের টাকায় ক্রয় করে লালমোহন থানাকে একটি টহল গাড়ী প্রদান করা হয়েছে। ৯৯৯ জাতীয় জরুরী সেবা প্রদান এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষে রবিবার দুপুরে লালমোহন থানা চত্বরে টহল গাড়ীর চাবি হস্তান্তর উপলক্ষে প্রধান অতিথির আলোচনায় এমপি শাওন বলেন, লালমোহনের আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ করে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, চাঁদাবাজ, বাল্যবিবাহসহ অনান্য কাজের জন্য এই টহল গাড়ী প্রদান করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত পরিবহন সংকটের কারণে থানা পুলিশ যথাসময়ে অপরাধ প্রবন এলাকায় যেতে দেরী হত এবং অপরাধীদের ধরতে পারতো না। আমরা আশা করছি এই টহল গাড়ীর মাধ্যমে লালমোহন থানা পুলিশ আইন শৃঙ্খলা উন্নয়নে উপকৃত হবে। অপরাধ দমনে থানা পুলিশ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহজামাল দুলাল, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION