1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৬০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শনিবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ, বাদ যোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান।

সকালে উপজেলা প্রশাসন ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিসসহ অনান্যরা।

বীরমুক্তিযোদ্বাদের সংবর্ধণা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION