1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৮৯০ জন সংবাদটি পড়েছেন।

স্বাস্থ্য ডেস্ক:

প্রতিবেশী দেশগুলোতে ফের করোনা সংক্রমণ বাড়ছে। আমাদেরও সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । তিনি বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।

রবিবার (২৪ এপ্রিল) মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি দিবস ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে এখন খুব একটা লোক করোনার টিকা নেওয়ার বাকি নেই উল্লেখ করে তিনি বলেন, যারা টিকা পায়নি তারা টিকা দিতে চায় না। অনেকে নেপাল ও ভুটানের সঙ্গে মিলায়, কিন্তু তাদের জনসংখ্যা অনেক কম। আমরা দিনে এক কোটি টিকাও দিয়েছি। আমরা ১৩ কোটি মানুষকে টিকা দিয়েছি।

জাহিদ মালেক আরো বলেন, মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। ভালো খাবার খেলে শরীর সুস্থ থাকে। ভালো খাওয়া বলতে পুষ্টিকর খাবার। আমাদের দেশে পুষ্টি সেবার অনেক উন্নতি হয়েছে। উন্নয়ন হয়েছে প্রাইমারি হেলথ কেয়ারে। মানুষকে এর মাধ্যমে সেবার পাশাপাশি কী খেতে হবে কী খাওয়া উচিৎ নয় তাও শিক্ষা দেওয়া হয়। আমরা লবণ পরিহার করতে বলি। অতিরিক্ত তেলযুক্ত খাবার বর্জন করতে বলা হয়।

তিনি বলেন, সংক্রামক ব্যাধি টিবি, পোলিও, ম্যালেরিয়ার মতো রোগ আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। এজন্য মৃত্যু হার কমেছে। কিন্তু আমাদের অসংক্রামক রোগ অনেক বাড়ছে। ক্যানসারের মতো রোগ বাড়ছে। এসবের জন্য খাদ্যাভ্যাস ও জীবনাচরণের দিকে নজর দিতে হবে। এমন খাবার খেতে হবে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

এখন মানুষ গড়ে ১২০টা ডিম খায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষের ক্যালোরিও আশপাশের দেশ থেকে বেশি। এখনো দরিদ্রসীমার নিচে ১০-১৫ শতাংশ মানুষ আছে তা জানি। কিন্তু আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আছে।

তিনি বেশি করে ফল খাওয়ার জন্য উৎসাহ দিয়ে বলেন, এখন ফলের সিজন। বেশি করে ফল খেলে শরীর সুস্থ থাকবে। এর সঙ্গে ডিম-দুধ খাওয়াতে হবে। দেশের মানুষ আগে খর্বাকৃতির ছিল। যেটা আগে ৫০ শতাংশ ছিল তা এখন ৩০ শতাংশে নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION