1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৮৭২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনের বদরপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে শিক্ষককে জুতোপেটা করার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টায় লালমোহন প্রেসক্লাবে শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, রবিবার সকালে মোবাইলে কল করে ‘দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনকে মিথ্যে অভিযোগ তুলে হুমকি দেয় বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ছেলে রাসেল মেলকার। এর পরেই ওই শিক্ষককে ফোন দিয়ে দেবীরচর বাজারে ডেকে নেয় স্থানীয় কবির হাওলাদার নামে এক ব্যক্তি। পরে বাজারের মধ্যে প্রকাশ্যে ওই শিক্ষককে জুতোপেটা করে চেয়ারম্যানের ভাগ্নে রুবেল, ভাতিজা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন। শিক্ষক মোঃ কবির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে রবিবার বিকেল ৪টায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মোঃ রাসেল মেলকার।

লিখিত বক্তব্যে রাসেল মেলকার বলেন, দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে সংবাদ সম্মেলনে আমাকে ও আমার স্বজনদের জড়িয়ে মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক তথ্য দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। স্থানীয় একটি মহল সমাজে আমার সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এ ঘটনার ব্যাপারে কিছুই জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION