1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

আমতলীতে প্রতিপক্ষের দা এর কোপে শ্রমিকের আঙুল বিচ্ছিন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৬৫৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার আমতলী উপজেলার হাগদান গ্রামে জমি দখলের জের ধরে এক শ্রমিককে কুপিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকের নাম মোস্তফা হাওলাদার।

মঙ্গলবার(৫ জুলাই) সকাল ছয়টায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোস্তফা অভিযোগ করে জানান, ঘটনার দিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত আমার জমিতে মিস্ত্রি দিয়ে ঘর নির্মাণ করি। এ সময় একই গ্রামের ভূমিদস্যু শহিদুল খান, জাহিদুল খান এবং মজিবর খানসহ অজ্ঞাত আরো৪/৫ জনে ঘর নির্মাণে বাধা প্রদান করে। এবং তারা আমার জমি দখলের চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে চলে যায়।

তিনি আরও অভিযোগ করেন, সেই ক্ষোভ মনে রেখে ঘটনার দিন সকালে মোস্তফা কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় পথিমধ্য ওৎ পেতে থাকা শহিদুল সহ অন্যান্যরা মোস্তফা কে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION