1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এবার চাঁদাবাজির অপকর্ম ঢাকতে ব্রাদার সাহালমের বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ!

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫২৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বন্যার্তদের সহায়তার নামে চাঁদাবাজি অপকর্ম ঢাকতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগমের নির্দেশে জোরপূর্বক এমন অপকর্ম করেছে ব্রাদার সাহালম।

বন্যার্তদের সহায়তার নামে চাঁদাবাজি সংক্রান্ত সংবাদ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশ করায় নিজের অপরাধ থাকতে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাছাড়া চাঁদা উত্তোলন কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছে ব্রাদার সাহালম।

সম্প্রতি, হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত নার্সিং সুপারভাইজারদের কক্ষে নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর না করলে নার্সিং সুপারিন্টেন্ডেন্টের নির্দেশে তাদের ডিউটি রোস্টারে পরিবর্তন আনা হবে। এমনকি বার্ষিক এসিআর প্রদানের ক্ষেত্রে তাদের ভোগান্তিতে পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়। নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়ে কথা বলার জন্য সিনিয়র স্টাফ নার্স সাহালম ফকিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি। এদিকে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগম কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়ে কথা বলতে কোনোরকমে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION