1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষ: নিহত ১, আহত অর্ধশতাধিক

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬৩৬ জন সংবাদটি পড়েছেন।

ভোলা প্রতিনিধি:

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৩১ জুলাই) সকালে মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হোসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরমান হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় আমরা তাদের বাধা দেই। কিন্তু নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘সরকার বিরোধী স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে মিছিল শুরু করে। পরে পুলিশ বাধা দেয়।’

প্রসঙ্গত, আজ বিকালে স্থানীয় বিএনপির সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION