1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মিরপুরে বাস ও লেগুনা সংঘর্ষে এক কলেজছাত্র নিহত, আহত ৬

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬১৪ জন সংবাদটি পড়েছেন।

মিরপুর প্রতিনিধি:

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। আজ রোববার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জুবায়ের নামে কমার্স কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী বলে তাঁরা জানতে পেরেছেন। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে আসছিল। আর বাসটি মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল।

শাহ আলী থানা–পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION