1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালের বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১০২০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় চৌকিদার ও তার বাহিনীর বিরুদ্ধে। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮ টায় মিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, আহতের নাম মেহেদী হাসান মিয়া। সে ওই গ্রামের বাসিন্দা শাহ আলম মিয়ার ছেলে। আহত মেহেদী অভিযোগ করেন, তার সাথে স্থানীয় চৌকিদার এনামুল চৌকিদার ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে মেহেদীর সাথে এনামুল চৌকিদারের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এনামুল চৌকিদারের সমন্ধি ছেলে জুলহাস এর নেতৃত্বে এনামুল তার ছেলে মাসুদ হাসান ও সজীব সহ অজ্ঞাত আরো ৪/৫ জনে পূর্ব পরিকল্পিতভাবে মেহেদিকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জুলহাস আলোচিত এনায়েত হত্যা মামলার ১ নং আসামি বলে তিনি আরো জানান। এছাড়াও এনামুল চৌকিদারের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে থাকে। সে গ্রাম পুলিশ হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকা দাবড়িয়ে বেড়ায় বলে অভিযোগ রয়েছে।

এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এনামুল চৌকিদার নাটকীয় ভাবে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION