1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালী নারীদের জন্য অনুপ্রেরণা: এমপি শাওন

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮৬৩ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালী নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি। তাই দেশের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

সোমবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। পরে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION