1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দেশের স্বাধীনতাকে যারা মানতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করেছিল: এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬০১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই মোশতাক গংদের সহযোগিতায় ও বিপথগামী কিছু সামরিক অফিসারদেরকে সাথে নিয়ে সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল। শুধু জাতির পিতাকেই তারা হত্যা করেনি, বাংলাদেশের গণতন্ত্রকেও তারা হত্যা করেছিল।

শনিবার দুপুরে ভোলার লালমোহনের হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় ও হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়াও এ উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নাটকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল আমিন খান শাহজাহানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION