1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

যারা বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল-এমপি শাওন

  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭৭৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে । খন্দকার মোশকাতগং এর পেত্নাতারা দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করছে। যারা মনে প্রাণে কখনও স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এ দেশে খুনের রাজনীতি শুরু করেছিল।

রবিবার (১৪ আগস্ট) দুপুরে ভোলার লালমোহনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, শেখ মুজিব ছিলেন বাঙ্গালীর অবিসংবেদিত নেতা। বঙ্গবন্ধু না থাকলে আমরা কখনই স্বাধীন হতাম না। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সোনার বাংলাতে রুপান্তরিত হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী মহিলালীগ ও যুব মহিলালীগ লালমোহন উপজেলা শাখার উদ্যোগে লালমোহন উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মহিলালীগ লালমোহন উপজেলার সভাপতি সাবিনা ইয়াসমিন।সঞ্চালনা করেন লালমোহন উপজেলা যুব মহিলালীগের সভাপতি কামরুন নাহার সুমি। আলোচনা ও দোয়া মোনাজাতে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা ও যুবলীগের লালমোহন উপজেলার উপদেষ্টা মিসেস ফারজানা চৌধুরী রত্না। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুর রহমান মুরাদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম. শাহাজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মাস্টারসহ আওয়ামীলীগ ও মহিলালীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION