1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে কাউন্সিলর হেলাল এর মৃত্যুতে শোক ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০৪ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজসেবক মোঃ হেলাল উদ্দিন এর মৃত্যুতে শোক সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন পৌরসভা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, কাউন্সিলর হেলাল উদ্দিন আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিল। সে এলাকায় মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছিল। তার ভিতর কোন অহংকার ছিল না। হেলালের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং তার আতœার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, কালমা ইউপি চেয়ারম্যার আক্তার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাও: শাহে আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION