1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন 

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই।উন্নয়ন ও অগ্রগতির সরকার হচ্ছে আওয়ামী লীগের সরকার।

রবিবার বিকালে ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে এরই মধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না।

আলোচনা সভায় লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মাস্টার, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION