1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়েছে দুর্বৃত্তরা।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৮ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর বাদলপাড়া গ্রামে তাসলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে তারা।

আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে১০ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতের ভাই হায়দার আলী হাওলাদার জানায়, তার বোন ওই গ্রামের বাসিন্দা মৃত: আবুল হাওলাদারের স্ত্রী রাত সাড়ে ১০টায় প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সময় ওৎ পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাসলিমা কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তারা তার ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত কে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে আহত তাসলিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হায়দার আলী আরো জানান, ঘটনার সাথে জড়িত থাকাদের সবাইকে তার বোন চিনতে পেরেছে তবে জ্ঞান ফিরলে তাদের নাম বলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION