1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হলো সোয়া ৩ লাখ টাকা

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৯৯৪ জন সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিলামে তোলা হয়েছিলো নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমাটি। তিনি বেঁচে না থাকলেও তাঁর হয়ে নিলামে অংশগ্রহণ করেন অভিনেতার মেয়ে শারারাত ইসলাম।

ব্যতিক্রমী এ আয়োজনটি করেছিলেন ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় ঐ ফেসবুক পেইজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। হাঙ্গেরিতে বসবাসরত এক বাঙ্গালী প্রবাসী ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় চশমাটি কিনে নিয়েছেন।

রাত ১১টায় নিলামের কার্যক্রম শুরু হয়। চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ টাকা। পরে এক ঘন্টার ব্যবধানে চশমাটি ৩ লাখ ২৫ হাজার ১২টাকায় বিক্রি হয়। তবে নিলামে জয়ী ব্যক্তি তার পরিচয় গোপন রাখেন।

এ সময় নিলামে অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকেই।

এর আগে, করোনায় আক্রান্তদের সাহায্যে নিজের প্রিয় ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‘ঈর্ষা’র ডেট টেপ ও হাতে লেখা লিরিক্স সাড়ে ৭ লাখা টাকায় বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION