1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৮ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক দিনমজুরকে এলোপাথারি পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় নগদ ৮০ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

(২০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৮ টায় ফতেপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: রাসেল হাওলাদার।সে পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা মৃত:আনোয়ার হাওলাদারের ছেলে। বর্তমানে সে গুরুতর অবস্থায় শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাসেল জানান, তার সাথে একই ইউনিয়নের সাইফুল তালুকদার ও তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে রাসেল তার অসুস্থ মায়ের চিকিৎসা করানোর টাকা আনতে তার বোন বাড়ি নিউ পাড়া গ্রামে যায়। এ সময় ব্যাংক থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে পথিমধ্য ফতেপুরে পৌঁছায়। এ সময় সাইফুল তালুকদার ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল তালুকদার তার ভাই হাসান তালুকদার হোসেন তালুকদার বেল্লাল তালুকদার কাওসার তালুকদার ও নেছার তালুকদার সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে রাসেল কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠি পেটা করে। এ সময় তার সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION